Skip to main content

কাকরাইল মসজিদে ‘২ সপ্তাহর অবস্থানে' সাদপন্থিরা

কাকরাইল মসজিদে ‘২ সপ্তাহর অবস্থানে' সাদপন্থিরা

য়েক বছর ধরে তাবলিগ জামাতের মধ্যে যে বিবাদ চলছে সম্প্রতি তা নতুন রূপ পেয়েছে।

 আগামী দুই সপ্তাহের জন্য অবস্থান নিতে ঢাকার কাকরাইল মসজিদে জড়ো হয়েছেন তাবলিগ জামাতের একাংশ সাদপন্থিরা।

শুক্রবার সকাল ৮টার পর তারা কাকরাইল মসজিদে প্রবেশ করে ‘সমঝোতার ভিত্তিতে' তাবলীগের অপর অংশ জোবায়েরপন্থিদের কাছ থেকে ব্যবস্থাপনার দায়িত্ব বুঝে নিয়েছেন বলে পুলিশের ভাষ্য।

সারাদেশ থেকে আসা সাদপন্থিরা এদিন সকাল থেকেই কাকরাইল মসজিদ অভিমুখে আসতে থাকেন। ঢাকার বিভিন্ন এলাকা হয়ে হাজার হাজার সাদপন্থিকে কাকরাইল মসজিদের দিকে যেতে দেখা যায়।

নিরাপত্তা নিশ্চিতে কাকরাইল মসজিদ ও আশপাশের এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জুয়েল রানা।

তিনি বলেন, “তাবলিগ জামাতের দুই পক্ষই সমঝোতার ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছে- কাকরাইল মসজিদে চার সপ্তাহ থাকবেন জুবায়ের পন্থিরা আর দুই সপ্তাহ থাকবেন সাদপন্থিরা। সে অনুযায়ী সাদপন্থিরা আজ জমায়েত হয়েছেন।

“আজ থেকে আগামী দুই সপ্তাহের জন্য তারা কাকরাইল মসজিদে থাকবেন। কিন্তু সারা দেশ থেকে উলামায়ে-মাশায়েখরা এসেছেন, তাদের অধিকাংশই জুমার নামাজে অংশ নিতে এসেছেন। নামাজের পর চলে যাবেন। আর একটি অংশ মসজিদে থেকে তাদের নিয়মিত কার্যক্রম চালিয়ে যাবেন।"

এই ব্যাপক জমায়েত ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানান তিনি।


সাদপন্থিদের ওপর হামলার কোনো আশঙ্কা রয়েছে কি না, এমন প্রশ্নের উত্তরে পুলিশ কর্মকর্তা জুয়েল রানা বলেন, “না, তেমন কোনো আশঙ্কা নেই। সকাল ৮টার সময় সাদপন্থিরা মসজিদে প্রবেশ করে আমাদের সামনেই জুবায়েরপন্থিদের কাছ থেকে রান্নার সরঞ্জাম থেকে শুরু করে সবকিছু বুঝে নিয়েছেন।

বিস্তারিত 

Comments

Popular posts from this blog

               IPHONE 15 PRO OVERVIEW iPhone 15 Pro হল Apple এর সর্বশেষ প্রিমিয়াম স্মার্টফোন , যা 2023 সালের সেপ্টেম্বরে লঞ্চ করা হয়েছে৷ এটি ডিজাইন , পারফরম্যান্স , ক্যামেরা প্রযুক্তি এবং সামগ্রিক ব্যবহারকারীর অভিজ্ঞতায় উল্লেখযোগ্য আপগ্রেড প্রবর্তন করে৷ এখানে এর মূল বৈশিষ্ট্যগুলির একটি ভাঙ্গন রয়েছে : ডিজাইন এবং বিল্ড   টাইটানিয়াম ফ্রেম : আইফোন 15 প্রোতে একটি টেকসই টাইটানিয়াম ফ্রেম রয়েছে , যা স্টেইনলেস স্টিলের পূর্বসূরীদের তুলনায় এটিকে হালকা কিন্তু আরও মজবুত করে তোলে।   পাতলা বেজেল : এটি স্ক্রীনের চারপাশে পাতলা বেজেলের সাথে আসে , যা ফোনের সামগ্রিক আকার না বাড়িয়ে দেখার অভিজ্ঞতা বাড়ায়।   রঙের বিকল্প : ডিভাইসটি প্রাকৃতিক টাইটানিয়াম , নীল টাইটানিয়াম এবং আরও অনেক কিছু সহ নতুন ফিনিশে উপলব্ধ।   ফ্রি পেতে নিচের দেয়া ছবিতে   ক্লিক করুন প্রদর্শন    6.1- ইঞ্চি সুপার রেটিনা XDR ডিসপ্লে : প্রো - তে প্রোমোশন প্রযু...

রোজা সামনে রেখে খেজুরের শুল্ক কমানোর সুপারিশ

  রোজা সামনে রেখে খেজুরের শুল্ক কমানোর সুপারিশ বর্তমানে খেজুর আমদানিতে ৬৩.৬০% শুল্ক ও কর দিতে হয়। রাজধানীর বাইতুল মোকাররম মসজিদ মার্কেটের ফুটপাতে নানা রকম খেজুরের পসরা সাজিয়ে বসেন বিক্রেতারা। এখানে প্রতি কেজি খেজুর বিক্রি হয় ১৫০-২০০০ টাকায়। ছবি: মোস্তাফিজুর রহমান রাজধানীর বাইতুল মোকাররম মসজিদ মার্কেটের ফুটপাতে নানা রকম খেজুরের পসরা সাজিয়ে বসেন বিক্রেতারা। এখানে প্রতি কেজি খেজুর বিক্রি হয় ১৫০-২০০০ টাকায়। রোজার মাস সামনে রেখে খেজুরের বাজার সহনীয় রাখতে আমদানি শুল্ক ও অগ্রিম কর কমানোর সুপারিশ করেছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। রোববার এ বিষয়ে তৈরি করা এক প্রতিবেদনে ট্যারিফ কমিশন খেজুরের আমদানি শুল্ক ২৫ থেকে কমিয়ে ১৫ শতাংশ এবং অগ্রিম কর ১০ থেকে কমিয়ে ৩ শতাংশ করার সুপারিশ করে। সেই সঙ্গে আমদানি পর্যায়ে খেজুরের ওপর থেকে ৫ শতাংশ আগাম করও আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত পুরোপুরি মওকুফ করার সুপারিশ করেছে কমিশন। বিস্তারিত 

৪০ টাকায় আলু বিক্রি করবে টিসিবি

  ৪০ টাকায় আলু বিক্রি করবে টিসিবি ঢাকার বিভিন্ন স্থানে ৫০টি ট্রাকে কম দামে আলু বিক্রি করবে টিসিবি। বাজার নিয়ন্ত্রণে নিয়মিত পণ্যের পাশাপাশি ৪০ টাকা কেজি দরে আলু বিক্রি করবে সরকারি বিপণন সংস্থা টিসিবি। ঢাকার কারওয়ান বাজারে টিসিবি কার্যালয়ের সামনে বুধবার সকাল সাড়ে ৯টায় আলু বিক্রির কার্যক্রম উদ্বোধন করবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। এদিন থেকে ঢাকার বিভিন্ন স্থানে ৫০টি ট্রাকে করে আলু বিক্রি হবে। একজন ক্রেতা তিন কেজি করে কিনতে পারবেন বলে টিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে চাল, পেঁয়াজ, তেলের পাশাপাশি আলুর দামও বেশ চড়েছে। খুচরায় প্রতি কেজি পুরনো আলু ৭০ টাকায় বিক্রি হচ্ছে। নতুন আলু এখনও প্রতি কেজি ১০০ টাকার ওপরে। টিসিবি ঢাকায় ৫০টি ট্রাকের পাশাপাশি চট্টগ্রাম অঞ্চলেও ২০টি ট্রাকের মাধ্যমে কম দামে পণ্য বিক্রি করবে। ভোক্তা টিসিবির ট্রাক থেকে ১০০ টাকা লিটার দরে ২ লিটার ভোজ্যতেল, ৬০ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল, ৩০ টাকা কেজি দরে ৫ কেজি চাল কিনতে পারছেন।